,

পুতিনের নতুন রক্ষী বাহিনী সন্ত্রাস রোধে

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ন্যাশনাল গার্ড নামে নতুন একটি জাতীয় রক্ষী বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য এই বাহিনী গঠন করেছেন তিনি।এ বিষয়ে পুতিন বলেন, ‘এই বাহিনী সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করবে।’ বাহিনীটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সেনা দিয়ে গঠিত হয়েছে। দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জলোতভ।

2016_04_06_21_41_22_XN6Gejej20qJI7pjFlyo0QhX7G2UbK_original

 

পুতিনের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিশেষ এই বাহিনী জনপ্রশাসনের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। তবে ওই বাহিনী গঠনের বিষয়টি পুতিনের সংবাদ সচিব দিমিত্রি পেসকভ প্রত্যাখ্যান করেছেন। সমালোচকরা বলছেন, এর মধ্য দিয়ে পুতিন তার মানসিক অস্থিরতার বহি:প্রকাশ ঘটালো।

 

 

পুতিন ত্রেুমলিনের অনুষ্ঠিত নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ওই বাহিনীর কথা বলেন। ঘোষণায় তিনি আরো বলেন, ‘আমরা নির্বাহী ক্ষমতার অংশ হিসেবে সিদ্ধান্তটি নিচ্ছি।’

 

উল্লেখ্য, এর আগে পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে সতর্ক করে বলেছিলেন, ‘রাশিয়ার বিদেশি শত্রুরা আসন্ন সেপ্টেম্বরের নির্বাচনে বিশৃংখলা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে।’ এছাড়াও তার দেশের নিরাপত্তা কর্মীদের সতর্ক করে বলেছিলেন, ‘যে কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে