বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস নির্মূল করাই ওবামার অগ্রাধিকারের শীর্ষে

obama2আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করা নিজের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তাদের নেতৃত্ব, অর্থের উৎস, অবকাঠামোসহ সব শক্তি ধ্বংস করে দিতে শুরু করেছি। আমরা তাদের চাপে রাখতে এবং পরাজিত করতে শুরু করেছি। তবে তুরস্ক থেকে বেলজিয়ামের দিকে তাকালে দেখতে পাই, এখনো গুরুতর সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা আইএসের রয়েছে।’

সিরিয়া ও ইরাকের পরিস্থিতির কথা উল্লেখ করে ওবামা বলেন, ‘এ মুহূর্তে দেশ দুটিতে আইএসের যে অবস্থান, তা সহ্য করা যায় না। রাক্কা ও মসুল শহরে তাদের সদর দপ্তরকে সক্রিয় থাকতে দেওয়া হবে না।’

এএফপি জানিয়েছে, এ সময় আইএস জঙ্গিগোষ্ঠীকে ধ্বংস করাই তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষ কাজ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে, তাদের প্রতিহত করতে মার্কিন সামরিক বাহিনীকে আরো বুদ্ধিমত্তা ও শক্তির সঙ্গে মোকাবিলা করতে হবে।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়া ও ইরাকের আইএস নিয়ন্ত্রিত এলাকার ওপর বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়া সরকার ও রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে এ হামলা চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে