,

উ. কোরিয়ার ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

 
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় এবার ধারাবাহিক নিষেধাজ্ঞা দিল চীন। দেশটি থেকে কয়লা এবং স্বর্ণ আমদানি বন্ধ ও চীন থেকে উত্তর কোরিয়াতে জেট বিমানের জ্বলানি রপ্তানি বন্ধ করা হয়েছে। এছাড়া চীনা বাণিজ্য মন্ত্রণালয় উত্তর কোরিয়া থেকে দূর্লভ উচ্চ প্রযুক্তি কাজে ব্যবহৃত খনিজ ধাতু আমদানিও বন্ধ করতে যাচ্ছে।

 

NIP000206686879_1037125c

এর আগে চলতি বছরের মার্চে উত্তর কোরিয়ার পরমাণু এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধে একটি প্রস্তাবনা পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সাম্প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ং চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ওই জাতিসংঘ।উত্তর কোরিয়া থেকে চীনের আমদানিকৃত ধাতুর মধ্যে প্রধান কয়েকটি হলো: কয়লা, লোহা, স্বর্ণ, টাইটানিয়াম এবং আরো কিছু খনিজ। এগুলোর রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের একটি প্রধান উৎস। এছাড়া চীন জেট বিমানের জ্বালানি রপ্তানি বন্ধ করায় সংকটে পড়বে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব বিমান কোম্পানি এয়ার কোরিও।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে