লন্ডন, বার্লিন ও রোমে হামলার হুমকি আইএসের

i_108299আন্তর্জাতিক ডেস্ক : এবার লন্ডন রোম ও বার্লিনে বোমা হামলা হুমকি দিলো আইএস। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই হুমকি দেয়া হয়। এতে বলা হয়েছে, আমাদের হামলার পরবর্তী টার্গেট এখন এই তিনটি শহর।সম্প্রতি বেলজিয়ামের একটি বিমানবন্দর ও মেট্টোরেল স্টেশনে ভয়াবহ হামলার ক্ষত শুকাতে না শুকাতেই হামলার এই হুমকি দিলো আইএস।বেলজিয়ামে হামলার আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ হামলা চালিয়ে বহু সংখ্যক মানুষকে হত্যা করা হয়।গতকাল এই ভিডিও বার্তাটি একটি ওয়েবসাইটে আপ করা হয়।

ভিডিও বার্তাটি ইংরেজিতে করা হয়েছে। ভিডিও বার্তায় প্যারিস, ব্রাসেলস এবং নাইন ইলেভেন হামলার চিত্র দেখিয়ে সতর্ক করে দেয়া হয়।

ভিডিও বার্তাটিতে বলা হয়, গতকাল প্যারিস, আজ ব্রাসেলস আল্লাহ জানেন আগামীকাল কোথায় হবে? হতে পারে লন্ডন, বার্লিন অথবা রোমে।

আল-ওয়াদ মিডিয়া প্রডাকশন নামে একটি প্রতিষ্ঠান ভিডিও বার্তাটি সোমবার প্রকাশ করে। এই ওয়েবসাইটের স্টাফরা সিরিয়ার আল-রাকাত ভিত্তিক আইএসের সমর্থক। ভিডিও বার্তায় ব্রাসেলসে হামলার দায় স্বীকার করে নেয় তারা। ইউরোপের জন্য অন্ধকার সময় আসছে বলা তারা জানায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম