ভারতে ৪৭ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

 

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯১ সালের জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে ভুয়া ক্রসফায়ারের ১০ জন শিখ তার্থযাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলঅয় ৪৭ জন পুলিশ অফিসারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও খুনের প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় দেন।

 

ad2_6_4

শুক্রবার সিবিআই-এর বিশেষ আদালত অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৬৪, ৩৬৫, ২১৮ ও ১১৭ এবং সেই সঙ্গে ১২০বি ধারায় দণ্ডিত করে। সোমবার দোষী পুলিশকর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক লালু সিং।

 

 

ঘটনার দিন একাধিক তীর্থস্থান ঘুরে ফিরছিলেন শিখ তীর্থযাত্রীরা। ১৯৯১ সালের ১২ জুলাই বেলা ১১টার দিকে উত্তরপ্রদেশের পিলিভিটের কাছালাঘাটে তাঁদের বাস থামায় পুলিশ। এরপর ১০ জন শিখ যুবককে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ভুয়া এনকাউন্টারের নামে গুলি করে তাদের হত্যা করে পুলিশ। ঘটনার পর পুলিশ জানায়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন ওই যুবকেরা। তাঁই পুলিশও পালটা গুলি চালায়। এতে পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় শিখ যুবকদের। তাঁদের জঙ্গি হিসাবে প্রমাণের চেষ্টাও চালায় পুলিশ৷ প্রামণ স্বরূপ বেশ কিছু অস্ত্রশস্ত্রও প্রদর্শন করা হয়। বলা হয়, নিহতদের কাছ থেকে এই সকল অস্ত্রশস্ত্র মিলেছে।

 

 

এই ঘটনায় ভিলসান্দা, পুরানপুর এবং নউরিয়া থানায় এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে ঘটনায় অংশগ্রহণকারী পুলিশকর্মীদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী আর এস সোধি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের ভার বর্তায় সিবিআই-এর ওপর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম