,

তুরস্কে পৌঁছেছে গ্রিস থেকে দ্বীপান্তরিত অভিবাসীদের জাহাজ

 

 
আন্তর্জাতিক ডেস্ক :গ্রিস থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্দেশ্যে ছেড়ে আসা জাহাজ তুরস্কে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী ইউরোপে আশ্রয় পেতে ব্যর্থ হওয়া অভিবাসীদের তুরস্কে পাঠানো হচ্ছে।ইইউ’র সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত সংস্থার মুখপাত্র জানান, সোমবার প্রথম দফায় ১৩৫ জন অভিবাসীকে নিয়ে দুটি জাহাজ নিরাপদে তুরস্কে পৌঁছেছে। এসব অভিবাসীদের বেশির ভাগই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক।

 

7a1731ff1f6c6ec16906581fbb37fb5b-57023044430f9

ইইউএর পরিকল্পনা অনুযায়ী গ্রিস থেকে তুরস্কে দ্বীপান্তরিত করা হচ্ছে এসব অভিবাসীদের। ইউরোপে অভিবাসী সংকট নিরসনে গৃহীত এই পরিকল্পনা মোতাবেক দুটি জাহাজ তুরস্কে পৌঁছেছে।বিপুল পরিমাণ অভিবাসী গ্রিসের লেসবস দ্বীপ থেকে জাহাজে উঠে তুরস্কের ডিকিলিতে পৌঁছেছেন।তবে ইইউএর সঙ্গে তুরস্কের এই চুক্তিকে আক্রমণ করেছে নানা মানবাধিকার সংগঠন। এ ছাড়াও যথাযথ প্রস্তুতির অভাব সম্পর্কেও সমালোচনা রয়েছে। অনেক মানবাধিকার সংস্থাই দাবি করেছে তুরস্ক অভিবাসীদের জন্য যথেষ্ট নিরাপদ নয়।

 

এদিকে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম জাহাজে পৌঁছানো অভিবাসীরা ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রের জন্য আবেদন করেছে। অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিকও আছেন।তবে গ্রিসের অভিবাসীরা অভিযোগ করেছেন, আশ্রয়কেন্দ্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়নি তাদের। চুক্তি অনুযায়ী যে সমস্ত অভিবাসীরা অবৈধভাবে গ্রিসে পৌঁছেছেন তারা আশ্রয়কেন্দ্রের জন্য আবেদন না করলে তুরস্কে দ্বীপান্তরিত করা হবে।

 

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, কিছু কিছু সিরিয়ার নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে তুরস্ক।সেভ দ্য চিলড্রেনও এই চুক্তিকে অবৈধ বলে আখ্যা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে