,

হিন্দু-মুসলিম বিরোধ বাড়ছে ‘ভারত মাতা কী জয়’ শ্লোগান নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘যে ব্যক্তি ‘ভারত মাতা কী জয়’ শ্লোগান দেবে না তার দেশে থাকার কোনো অধিকার নেই।’শনিবার তিনি মহারাষ্ট্রের নাসিকে এক অনুষ্ঠানে বলেন, ‘ভারত মাতা কী জয় বলতেই হবে। যারা তা না বলবে তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। এ দেশে কার হিম্মত আছে যে ভারত মাতা কী জয় বলবে না?’

107078_195

বিজেপি’র জোট শরিক শিবসেনা অবশ্য আগেই জানিয়ে দিয়েছে, ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে হবে। শুক্রবার শিবসেনা নেতা প্রতাপ সরনাইক হুমকি দিয়ে বলেছেন, ‘ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কী জয়’ বলতে হবে। যদি তা না বলা হয়, আমরা শিবসেনা স্টাইলে তার জবাব দেব।’ তাদের দলীয় মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, ‘যারা ‘ভারত মাতা কী জয়’ বলবে না তাদের নাগরিকত্ব এমনকি ভোটাধিকারও কেড়ে নেয়া উচিত।’

 

বৃহস্পতিবার ভারতের প্রখ্যাত শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে এক ফতোয়ায় বলা হয়েছে, মুসলিমরা এক আল্লাহ্‌তে বিশ্বাস করে। আল্লাহ্‌ ছাড়া তারা অন্য কাউকে উপাসনা করতে পারে না। ওই স্লোগানের সারাংশ আপাতদৃষ্টিতে উপাসনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তা শিরক। এজন্য ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেয়া মুসলিমদের জন্য বৈধ নয়।

 

দেওবন্দের মুফতিদের মতে, ভারত আমাদের মাতৃভূমি। আমরা একে ভালোবাসি কিন্তু এই দেশকে আমরা মা’বুদ (উপাস্য) বলে মনে করি না। মুসলিমরা এক আল্লাহ্‌তে বিশ্বাস রাখে। এজন্য তারা আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে উপাসনা করতে পারে না। আসলে একাংশের বিশ্বাস অনুযায়ী ভারত মাতা একজন ‘দেবী’, যাকে তারা পুজো করে। ‘ভারত মাতা কী জয়’ বলা লোকদের সামনে এর অর্থ দেশকে পুজোর শামিল। এজন্য কোনো মুসলিমদের জন্য এই স্লোগান জায়েজ নয়। দেওবন্দের ফতোয়া প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

এদিকে, গতকাল শনিবার জামায়াতে ইসলামী হিন্দ সংগঠনের পক্ষ থেকে ‘মুসলিমদের জন্য ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেয়া বৈধ নয় বলে জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেওবন্দের ফতোয়াকে সমর্থন করা হয়েছে। দিল্লিতে জামায়াতে ইসলামী হিন্দের সদর দফতরে সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা সাইয়্যেদ জালালউদ্দিন উমরি বলেন, মুসলিমদের জন্য এই স্লোগান দেয়া অনুমতি যোগ্য নয়।

 

তিনি বলেন, ‘ভারত কী জয়’ স্লোগান সকলেই দেয় এবং এটি সবার কাছে গ্রহণযোগ্য, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু ‘ভারত মাতা কী জয়’ বলা সম্ভব নয়, কারণ ইসলাম ধর্ম সেই অনুমতি দেয় না।’ তার মতে, দেশাত্মবোধের সঙ্গে এই স্লোগানকে সঙ্গে যুক্ত করে দেয়া সম্পূর্ণ ভুল।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয়তাবাদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী শক্তি বৃদ্ধি করা হচ্ছে এবং সামাজিক মেরুকরণ সৃষ্টি করে দেশের ঐক্য এবং অখণ্ডতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ