,

সমকামিতার কারণে ছেলেকে গুলি করে হত্যা

somokamita1459654785আন্তর্জাতিক ডেস্ক : সমকামী হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এক পিতা সন্তানকে গুলি করে হত্যা করেছেন। চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। লস অ্যাঞ্জেলেসের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, শেহাদা খলিল ইসার (৬৯) বিরুদ্ধে তার সন্তান আমির ইসাকে (৩৮) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। অনেক দিন আগে থেকেই তিনি আমিরকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

পুলিশের মুখপাত্র মাইক লোপেজ জানান, ইসা পরিবার লস অ্যাঞ্জেলেসের পাশে নর্থ হিলসে বাস করত। আমিরকে বাড়ির বাইরে শটগান দিয়ে গুলি করা হয়। তার দেহে একাধিক গুলি লেগেছিল। বাড়ির ভেতর থেকে আমিরের মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্তাধীন থাকায় কর্মকর্তারা তার নাম প্রকাশ করেননি এবং এ বিষয়ে কোনো কিছু জানাতেও অস্বীকৃতি জানিয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, খলিল তাদের জানিয়েছেন, তিনি বাড়ির বাথরুমের ভেতর থেকে তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পেয়েছিলেন। এ সময় তার ছেলে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দিলে আত্মরক্ষার্থে তিনি তাকে গুলি করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে