শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রপ টেস্টে শীর্ষে এইচটিসি

mobileএবার টেকসই পরীক্ষা করা হল আইফোন, এইচটিসি এবং স্যামসাং স্মার্টফোনের। এইচটিসি ওয়ান এম৮, গ্যালাক্সি এস৫ এবং আইফোন ৫এস নিয়ে করা এ পরীক্ষাটিতে নিজেকে টেকসই প্রমাণ করে প্রথমস্থান দখল করে নিয়েছে এইচটিসির স্মার্টফোন।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জনপ্রিয় স্মার্টফোনগুলো নিয়ে ড্রপ টেস্ট নামের এ পরীক্ষাটি করেছে টেকস্মার্টের একটি উৎসুক দল।


ড্রপ টেস্টে প্রতিটি স্মার্টফোনকেই কোমর সমান উচ্চতা থেকে নিচে ফেলা হয়েছে। এর আগেও এ ধরনের পরীক্ষা করা হয়েছিল। সেটিতে টিকে থাকলেও এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আইফোন ৫এস-এর। অন্যদিকে ড্রপ ট্রেস্টে গ্যালাক্সি এস৫ এরও স্ক্রিনের মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে গ্যালাক্সি এস৫ও চালানো সম্ভব হয়নি। শুধু নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হলেও এইচটিসি ওয়ান এম৮ স্মার্টফোনটিই সচল ছিল।

পরীক্ষকরা এক নোটে জানিয়েছেন, সব ফোনই একইভাবে মাটিতে পড়েছে কি না, সেটা নিশ্চিত করার কোনো উপায় নেই। তবে ড্রপ টেস্টে ফোনকে টিকে থাকতে নিরেট মেটাল কেসিং কিছুটা সাহায্য করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান