,

জাতিসংঘের শান্তিরক্ষী সেনারা কুকুরের সাথে যৌনকর্মে বাধ্য করে 

 
আন্তর্জাতিক ডেস্ক :সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) কমপক্ষে ৯৮ জন মেয়ে দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যৌনতার শিকার হয়েছে বলে সম্প্রতি একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে। ‘এইডস ফ্রি ওয়ার্ল্ড’ নামের ওই মানবাধিকার সংস্থাটি গত বুধবার জানিয়েছে, তারা সিএআর’র স্থানীয় নেতা এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

2016_04_02_21_50_35_pCIkw8RaeS6KcgFZn5CooWLetTjWDK_original

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স এবং গ্যাবন থেকে যাওয়া শান্তিরক্ষীরা দেশটিতে অপরাধগুলো ঘটাচ্ছে। একসাথে অনেক মেয়েকে ধর্ষণ করে সেনারা। এমনকি জোর করে মেয়েদের কুকুরের সাথে যৌনকর্ম করতে বাধ্য করে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। প্রতিবার ধর্ষণের পর প্রত্যেক মেয়েকে ৯ ডলার করে দেয়া হয়।

 

 

এইডস ফ্রি ওয়ার্ল্ড জানায়, অভিযুক্ত সেনাদের বেশিরভাগই ২০১৫ সালে নিজেদের দেশে ফিরে গিয়েছে। তবে অনেকেই এখনো সেখানে আছে। ভুক্তভোগী ১৬ বছরের এক মেয়ের মা পুলিশকে জানান, এক শান্তিরক্ষী চলতি বছরের ২৮ মার্চ এক হোটেলে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।

 

 

এ বিষয়ে অভিযুক্ত সেনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, মেয়েটির সাথে তিনি যৌনকর্ম করেছেন। তবে এর বিনিময়ে মেয়েটিকে একবার দুই হাজার এবং আরেকবার তিন হাজার সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঙ্ক প্রদান করেছেন। বিষয়টি জাতিসংঘ মহাসচিবকেও জানানো হয়েছে।বর্তমানে বিভিন্ন দেশে জাতিসংঘের মোট ১৬টি শান্তিরক্ষী মিশনে এক লাখ ছয় হাজার সেনা ও পুলিশ সদস্য রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে কঙ্গোতে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এ নিয়ে জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোকেও সতর্ক করে দেয়। এসময় বাংলাদেশের নামও এসেছিল। কারণ সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী বাংলাদেশি।এছাড়া সম্প্রতি সেনাদের বেতনের পরিবর্তে মেয়েদের ধর্ষণ করার অনুমতি দিয়ে বিশ্বব্যাপী সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসে দক্ষিণ সুদান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে