,

ট্রাম্প অজ্ঞ পররাষ্ট্রনীতি বিষয়ে : ওবামা

 

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিষয়ে ট্রাম্প কিছু জানেন না বলেও মন্তব্য করেছেন তিনি।শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত পরমাণু নিরাপত্তা নিয়ে শীর্ষ সম্মেলন শেষে ওবামা ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন।

2016_04_02_18_25_03_XGSdeXG6n7OorslvWMUWxd9WFLh7B9_original

 

পররাষ্ট্রনীতি বিষয়ে ট্রাম্প বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজস্ব পরমাণু অস্ত্র তৈরি করছে। তিনি চান, মার্কিন মিত্ররা তাদের প্রতিরক্ষা বিষয়ে আরো মনোযোগী হয়ে এসব অঞ্চল থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার সুযোগ দিক।এ প্রসঙ্গে ওবামা বলেন, ‘যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা কী বলছেন? তারা বলছেন, যিনি এ ধরনের মন্তব্য করেছেন তিনি পররাষ্ট্র নীতি কিংবা পরমাণু নীতি অথবা কোরীয় উপদ্বীপ এমনকি বিশ্ব সম্পর্কেও কিছু জানেন না।’

 

 

ওবামা আরো বলেন, ‘আমি আগেও বলেছি জনগণের নজর এখন মার্কিন নির্বাচনের দিকে। আমরা কী করছি তা বাদবাকি বিশ্বের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।’তিনি বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির মূল ভিত্তি জাপান ও কোরীয় প্রজাতন্ত্রের সাথে মিত্রতা। সুতরাং ট্রাম্প বিষয়টি নিয়ে তালগোল পাকিয়ে ফেলতে পারেন না। আর যুক্তরাষ্ট্রের জনগণ এমন কাউকে ওভাল অফিসে চায় না, যে বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে