এক গণকবরে ৪০ মরদেহ সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পালমিরায় একটি গণকবরে ৪০ জন মানুষের মরদেহ খুঁজে পেয়েছে দেশটির সেনাবাহিনী। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে শহরটি পুনরুদ্ধারের পর এসব মৃতদেহ করা হলো। খবর বিসিসির।শনিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচীন শহরটির একটি এলাকায় অভিযানে চালিয়ে এ গণকবরের সন্ধান পাওয়া যায়। কবরটি থেকে নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী দাবি,, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই লোকদের হত্যা করার পর পালমিরার ওই কবরটিতে পুঁতে রেখেছে।অঞ্চল দখল নিয়ে সিরিয়ার সেনাবাহিনী, বিদ্রোহী ও আইএসের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে পালমিরায়। তবে, সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তারা আইএস ও বিদ্রোহীদের হটিয়ে পালমিরার সিংহভাগ দখলে নিয়েছে।











