,

‘নিজেদের লজ্জা ঢাকতেই নির্বাচন বর্জনের কথা বলছে বিএনপ’

hanifনিউজ ডেস্ক : বিএনপি নিজেদের লজ্জা ঢাকতে নির্বাচন বর্জনের কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শনিবার দুপুরে প্রধামন্ত্রীর ধানমন্ডির কার্যালয়ে মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতি করতে পারেনা এবং চায়ও না। তাই জনগণ তাদের প্রতি আস্থা হারাচ্ছে। সে জন্য তারা বার বার নির্বাচন বজনের কথা বলছে। আসলে বিএনপি নিজের লজ্জা ঢাকতে এসব সিন্ধান্ত নিচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি এ সরকারের আমলে ২০১৫ সালের টানা ৯২ দিন দেশে হরতাল-অবরোধ পালন করেছে। এ হরতাল-অবরোধ দিয়ে অনেক মানুষ এবং আগুনে পুড়িয়ে শিশু পর্যন্ত হত্যা করেছে। প্রেট্রোল-বোমা মেরে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ স্বাধীনতা বিরোধী দল।
দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি চরম ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাদের ভরাডুবির কারণে নির্বাচন থেকে বেড়িয়ে আসার পায়তারা করছে বলেও জানান হানিফ।
মুজির নগরে দিবস উদযাপন করার জন্য এবং সকলের অংশগ্রহণ কামানা করেন তিনি। তাছাড়া সে দিন (১৭ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসটি পালন করা হবে বলে জানান তিনি।
এ সময় আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এমপি জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের