শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবামার সন্ত্রাসবাদ সম্পর্কে সাবধানবাণী

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদ ও পারমাণবিক হামলা পৃথিবীকে বদলে দিতে পারে। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে তিনি এই সাবধানবাণী উচ্চারণ করেন।এটি ছিল পারমাণবিক নিরাপত্তা বিষয়ক চতুর্থ সম্মেলন।

obama-1423207581

প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘পারমাণবিক জঙ্গিবাদ ঠেকাতে বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা যৌথভাবে কাজ করে বিশ্বজুড়ে ভয়াবহ পারমাণবিক অস্ত্রসমূহ অপসারণ করেছি।’তিনি আরও বলেন, এই সাফল্য সত্ত্বেও ভারতীয় উপমহাদেশ ও কোরিয়ান উপদ্বীপে এ নিয়ে আরও কাজ করতে হবে।পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র এই সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে বিশ্বনেতারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও রাশিয়ার উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরের বোমা হামলার প্রেক্ষিতে তার সফর বাতিল করেন।এই দুই রাষ্ট্রই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ।