হিন্দুত্ব-বিরোধী পোস্টার মেরে ব্যবসা গোটাতে হল মার্কিন মুলুকে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুত্ব-বিরোধী পোস্টার মারার খেসারত দিতে হল ব্যবসার পাততাড়ি গুটিয়ে। মার্কিন মুলুকে।
গুনাগার দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। মহম্মদ দার।
টেক্সাসের কেমায় ‘ডেয়ারি কুইন’ (ডিকিউ) নামে জনপ্রিয় রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজি মহম্মদ দার গত ৬ মাস ধরে হিন্দুত্ব-বিরোধা পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দিয়েছিলেন তাঁর রেস্তোরাঁর ভেতরটা। একই রকমের পোস্টার সাঁটিয়ে দিয়েছিলেন রেস্তোরাঁর কার পার্কিং লটেও।

image
ঘটনাচক্রে বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক থাকেন কেমায়। ব্যাপারটা তাঁদের একেবারেই পছন্দ হয়নি। নানা মহলে তাঁরা অভিযোগ জানিয়েছিলেন। দারকে বলা হয়েছিল, হিন্দুত্ব-বিরোধা পোস্টারগুলো খুলে ফেলতে। দার রাজি হননি।
আরও পড়ুন- ভোল বদলে ট্রাম্পের মুখে সহিষ্ণুতার কথা
মিনিয়াপোলিসে ‘কমিউনিকেশন্‌স অফ আমেরিকান ডেয়ারি কর্পোরেশনে’র সদর দফতর থেকে সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডিন এ পিটার্স শুক্রবার বলেছেন, ‘‘গত ৩০ মার্চ থেকেই কেমার ‘ডিকিউ’ রেস্তোরাঁর মালিকানা বদলে গিয়েছে। আগের ফ্র্যাঞ্চাইজি যে সব আপত্তিকর পোস্টার সাঁটিয়েছিলেন, সেগুলিও খুলে ফেলা হয়েছে।’’
দার অবশ্য বলেছেন, ‘‘আমার পোষাচ্ছিল না। তাই বেশ কিছু দিন ধরেই আমি ওই ফ্র্যাঞ্চাইজি ছাড়ব ছাড়ব ভাবছিলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম