,

সেসেলজ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে খালাস পেল

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধাপরাধ অভিযোগ থেকে খালাস পেলেন সার্বিয়ার নব-জাতীয়তাবাদী নেতা ভোজিস্লাভ সেসেলজ (৬১)।নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের সময়ের।

war_crimes1459431887

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।আদালত রায়ে বলেছেন, তিনি (সেসেলজ) ব্যক্তিগতভাবে অপরাধগুলো করেননি অথবা না এসবের সঙ্গে যুক্ত ছিলেন, না তিনি এসব অপরাধ সংগঠনে ভূমিকা রেখেছেন।সেসেলজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আদালত সেই রায় দিয়েছেন, যা সম্ভব ছিল।

 

কিন্তু ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী টিহোমির ওরেসকোভিক এ রায়কে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তবে জাতিসংঘ ট্রাইব্যুনালের আইনজীবী সার্জ ব্রামার্টজ জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন কি না, তা পরে জানানো হবে।ব্রামার্টজ বলেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভুক্তভোগী লোকজন এবং অনেকে এই রায়ে সন্তুষ্ট নয়।২০১৪ সালে সেসেলজকে বেলগ্রেডে যেতে অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার রায়ের সময় তিনি আদালতে ছিলেন না। ভিডিও লিংকের মাধ্যমে তাকে রায় শুনতে বলা হলে তিনি তা নাকচ করে দেন।

 

সার্বিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্লোবোদান মিলোসেভিকের ঘনিষ্ট সহযোগী ছিলেন সেসেলজ। সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে