বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি মন্ত্রী মুসলিম হিজাবি নারীদের ‘নিগ্রো’ বললেন 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরা মুসলিম নারীদেরকে এক সময়কার আমেরিকার দাস কৃষ্ণাঙ্গ বা নিগ্রোদের সঙ্গে তুলনা করেছেন ফ্রান্সের নারী অধিকার বিষয়ক মন্ত্রী লরেন্স রসিগনল। ফ্রান্সের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।এর আগেও রসিগনল হিজাব প্রস্তুকাকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত হয়েছিলেন। তাদের সম্পর্কে তিনি বলেছিলেন, ‘যারা মাথা,হাত ও পা আচ্ছাদিত করে রাখার জন্য পোশাক তৈরি করে তারা আসলে দায়িত্বহীন।’

2016_03_31_19_54_02_9JD9ODzIDeWDOC3asZdDBOFxwRH4JT_original

এদিকে বর্ণবাদী ওই মন্তব্যের কারণে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্য উত্তপ্ত হয়ে ওঠেছে। গতকাল বুধবার তারা ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে গণস্বাক্ষর নেয়া শুরু করেছে। গণস্বাক্ষর প্রক্রিয়া শুরু করার কয়েক ঘন্টার মধ্যে প্রায় ১০ হাজার ফরাসী নাগরিক স্বাক্ষর করেছে বলে জানা গেছে।উল্লেখ্য, ফ্রান্স বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যালঘু দেশ বলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। অন্যান্য মহাদেশগুলোর মধ্যে ফ্রান্সে বসবাসকারী মুসলিমদের উপর এখনো কঠোর নিয়ন্ত্রণমূলক আইন আরোপিত রয়েছে। দেশটিকে ২০১১ সাল থেকে হিজাব পরা নিষিদ্ধ রয়েছে।