,

ইরানের প্রতিরক্ষা শক্তি আরো বাড়াতে সর্ব্বোচ্চ নেতার নির্দেশ

iran-newsআন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, শত্রুর হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে। প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করতেও সামরিক শক্তি বাড়ানো দরকার বলে তিনি মন্তব্য করেন। আজ (বুধবার) নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বলদর্পী দেশগুলো ইরানের ওপর আঘাত হানতে সব ধরনের পন্থা অবলম্বন করবে। তবে তারা সামরিক শক্তির ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। তিনি বলেন, ইরানের যদি কোনো প্রতিরক্ষা শক্তি না থাকে এবং শুধুমাত্র সংলাপ ও অর্থনৈতিক লেনদেন এমনকি বিজ্ঞান ও প্রযুক্তিকেই গুরুত্ব দেয় তাহলে বিশ্বের খুব ছোট দেশগুলোও ইরানকে হুমকি দিতে কুণ্ঠাবোধ করবে না।

তিনি স্পষ্ট করে বলেন, শত্রুরা তাদের লক্ষ্য হাসিলের জন্য সব ধরনের পন্থা অবলম্বন করছে। ফলে আমাদেরকেও সব ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে। যারা বলছে আগামীর বিশ্ব হচ্ছে সংলাপের, ক্ষেপণাস্ত্রের নয় তাদের সমালোচনা করে সর্বোচ্চ নেতা বলেন- তারা যদি অজ্ঞতার কারণে এ কথা বলে থাকেন তাহলে তা অজ্ঞতা, কিন্তু যদি জ্ঞাতসারে এ ধরনের কথা বলে থাকেন তাহলে তা বিশ্বাসঘাতকতা।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ওপর ক্ষুব্ধ জাতিগুলো খুশি হয়েছে। তিনি বলেন, আমরা আলোচনার বিরোধী নই। তবে শক্তিশালী অবস্থানে থেকে সতর্কতার সঙ্গে সংলাপ করতে হবে। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে