বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিরাপদ স্বর্গ’ যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া যুদ্ধের ইতি টানতে নানা দর কষাকষিতে ব্যস্ত বিশ্ব নেতারা। সারা পৃথিবীর মানুষের কাছে সিরিয়া মানেই বোমা হামলা, ধ্বংস আর শরণার্থী সমস্যা। এসবের মধ্যে সিরিয়ার একটি বিষয় থেকে গেছে গোপন। আর তা হলো দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহর। এর নাম রোজাভা। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের এই শহরটিকে বলা হয় সিরিয়ার ‘নিরাপদ স্বর্গ’।

 

2016_03_30_18_00_54_LbpH5fqk32JpDn5frqCZ02IHkZX8SB_original

তবে ২০১১ সালে যখন আরব বসন্ত শুরু হয় তখন এই শহরটিতেও বড় ধরনের আন্দোলন জমে উঠেছিল। ৩০ থেকে ৪০ লাখ কুর্দির এই বাসস্থানটিতে বর্তমানে চলছে গণতন্ত্র। তিনটি আলাদা আলাদা স্বায়ত্ত্বশাসিত সরকারের অধীনে চলছে শহরটি। অনেকটা সুইজারল্যান্ডের পদ্ধতিতে।এখানে এই পরিবর্তনটি এসেছে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহ ওকালানের পরিকল্পনা অনুসারে। এখানকার কার্যক্রম পরিচালনার প্রতিটি স্তরেই আছে নারীদের অংশগ্রহণ। রাষ্ট্রদ্রোহ মামলায় ১৯৯৯ সাল থেকে তুরস্কের কারাগারে আছেন আবদুল্লাহ।

 

২০১৫ সালে মার্কিন বিমান বাহিনীর সহায়তায় আইএসের বিরুদ্ধে ১১২ দিন লড়াই করেছিল এখানকার কুর্দিরা। তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় এসেছিল রোজাভা। ওই যুদ্ধেই আইএসের কাছ থেকে কোবানি পুনঃদখল করে কুর্দিরা। এ অঞ্চলে আইএস বিরোধী যুদ্ধে কুর্দিদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং কার্যকর শক্তি বলে মনে করে যুক্তরাষ্ট্র।