,

রাশিয়া ৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে 

 
আন্তর্জাতিক ডেস্ক : চার বছরের মধ্যে রাশিয়া গত বছর সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে। গত বছর দেশটি ১,৪৪০ কোটি ডলার সমমানের অস্ত্র রফতানি করে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়ার মোট অস্ত্র রফতানির পরিমাণ ৫,৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এতে দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগের পর অর্থাৎ গত ২৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে বলেও জানিয়েছেন তিনি।

weapon

গত বছর রাশিয়া প্রত্যাশার চেয়ে বেশি অস্ত্র রাশিয়া রফতানি করেছে বলেও জানান পুতিন। বিদেশের সঙ্গে সামরিক-প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা কমিশনের বৈঠকে এ সব কথা বলেন তিনি।রুশ প্রেসিডেন্ট আরো জানান, গত বছর রাশিয়া ৫৮টি দেশে সামরিক পণ্য রফতানি করেছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো নিয়ে গঠিত কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস বা সিআইএসভুক্ত দেশগুলো, ভারত, ইরাক, মিশর, ভিয়েতনাম, চীন এবং আলজেরিয়া মস্কোর প্রতিরক্ষা পণ্যের গুরুত্বপূর্ণ বাজার বলেও জানান তিনি।

 

এ ছাড়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র বাজার তৈরি হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া রফতানি সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে। তিনি আরো জানান, বর্তমান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা পণ্য সরবরাহকারী দেশ রাশিয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর