,

বাঘের যাবজ্জীবন!

 

আন্তর্জাতিক ডেস্ক : একটি বাঘকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ওস্তাদ নামে বাঘটির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এটি বিনা উসকানিতে মানুষ শিকার করে। মানুষ খেকো বাঘটিকে সারাজীবন আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতির টিএস ঠাকুরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে বাঘটিকে ‘মানুষ খেকো’ ঘোষণা দেন। ভারতের বন্যপ্রাণী আইনে এ ধরনের বাঘ মানুষের বিচরণ আছে এমন কোনো স্থানে বা তার আশপাশে থাকতে পারবে না। ফলে বাঘটির বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ড দেন আদালত।

tiger8

রাজস্থানের রানথামভোর ন্যাশনাল পার্কের চিড়িয়াখানায় থাকা অবস্থায় ওস্তাদ গত পাঁচ বছরে চার ব্যক্তিকে শিকার করেছে। চিড়িয়াখানার কর্মকর্তারা এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদরা বাঘটিকে রানথামভোর পার্কের চিড়িয়াখানা থেকে সরিয়ে অন্য কোথাও আটকে রাখার জন্য আদালতের স্মরণাপন্ন হন। আদালতে হাজির করা তথ্য-প্রমাণের ভিত্তিতে ওস্তাদকে সারা জীবন আটকে রাখার নির্দেশ দেন বিচারপতিরা।

 

আদালতের নির্দেশে রানথামভোর ন্যাশনাল পার্ক থেকে ওস্তাদ নামের বাঘটিকে রাজস্থানেরই সাজাঙ্গড় জুওলজিক্যাল পার্কে নির্বাসনে পাঠানো হচ্ছে। নির্বাসন বলতে জুওলজিক্যাল পার্কে বাকি জীবন খাঁচায় বন্দি অবস্থায় কাটাতে হবে ওস্তাদকে।ওস্তাদের দ-ের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেন বন্যপ্রাণী সংরক্ষণবিদ অজয় দুবে। তার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং। ওস্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জয়সিং বলেন, স্বপ্রণোদিত হয়ে আহ্লাদের বশে ওস্তাদ মানুষ খেয়েছে, এর কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। কেউ কেউ বাঘটিকে মৃত মানুষের পাশে থাকতে দেখেছে। কিন্তু তারা বলতে পারেনি, ওই মানুষকে ওস্তাদই মেরেছে এবং খেয়েছে। তবে আদালত পাল্টা প্রশ্ন করে ওস্তাদের পক্ষের আইনজীবীর বক্তব্য নাকোচ করে দিয়েছেন।

 

 

ভারতের বন্যপ্রাণী আইনে বলা হয়েছে, বিনা উসকানিতে স্বভাবগতভাবে কোনো প্রাণী মানুষের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তবে প্রাণীকে আক্রমণ করলে বা উত্তেজিত করলে ওই প্রাণী মানুষের ক্ষতি করলে, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এক্ষেত্রে ওস্তাদ নামের বাঘটি আদালতে দোষী প্রমাণিত হয়েছে। ফলে তাকে দ- দেওয়া হয়েছে।দ-প্রাপ্ত বাঘটির আরেকটি নাম টি-২৪। কাগজপত্রে টি-২৪ হলেও লোকমুখে এটি ওস্তাদ। রানথামভোর পার্কের দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ থাকে ওস্তাদ। তার হুংকার, মেজাজি চলাফেরা দর্শনার্থীদের বিনোদন দেয়। কিন্তু সবশেষ এ মাসেই এক ব্যক্তিকে আক্রমণ ও হত্যা করায় পার্ক কর্তৃপক্ষ তাকে আর রাখতে চায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে