,

মালয়েশিয়ায় কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের নৈশভোজ

high comission (1)শামীম সরকার,মালয়‌েশিয়া : মালয়েশিয়ায় অবস্থ‌িত বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে কূটনীতিকদের সম্মানে বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার (২৮ মার্চ) দেশটির রাজধানী কুয়ালালামপুরস্থ রেনেসাঁ হোটেলের বলরুমে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহবুবা কাদেরের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম।
বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে নৈশভোজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম ও মালয়েশিয়া এক সনামধন্য দাতু। পুরো অনুষ্ঠান জুড়ে বলরুমের স্কিনে দেখানো হয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রামাণ্য চিত্র।
বিদেশি কূটনীতিবিদদের সম্মান জানাতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকতাদের পাশাপাশি এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।
নৈশভোজের মাঝে হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বিদেশি কূটনীতিক ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন, কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, লেবার কন্স্যুলার সায়েদুল ইসলাম মুকুল, প্রথম সচীব এসকে শাহীন, দ্বিতীয় সচীব মুসরাত জেবীন, রাজনৈতিক সচিব কন্স্যুলার রইছ হাসান সারোওয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, শাহিদা সুলতানা, মালয়েশিয়া বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রেড অ্যান্ড গ্রিন এর পরিচালক সারাহ তানভী ও বাংলাদেশ বিমানের কান্ট্রি মেনেজার মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে