১৮৪ বছর পর স্নান করল জোনাথন!

 

আন্তর্জাতিক ডেস্ক : নয় নয় করে ১৮৪ বছর পর স্নান করল ২৩৪ বছরের জোনাথন! হবে নাই বা কেন স্বয়ং ব্রিটেনের রানি এলিজাবেথ তার সঙ্গে দেখা করতে আসছেন যে। অবাক লাগছে? তা হলে বলেই ফেলি। জোনাথন আসলে একটা কচ্ছপ। মাত্র ৫০ বছর বয়সে দক্ষিণ অটলান্তিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে তাকে নিয়ে আসা হয়। সে আজকের কথা নয়। ইতালির শাসকের কাছ থেকে জোনাথনকে উপহার পেয়েছিল ব্রিটেন। তারপর থেকে এই দ্বীপেরই একটা চিড়িয়াখানায় থাকে সে। এখন তার বয়স ২৩৪ বছর।

 

image
জোনাথনের চিকিৎসক জো হলিনস জানান, এই বিশেষ প্রজাতির কচ্ছপটির জল সহ্য করতে পারে না। তাই তাকে বিশেষভাবে তৈরি করা জল নিরোধক খাঁচায় রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই দ্বীপে আসছেন ব্রিটেনের রানি। জোনাথনের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। সে কারণেই জোনাথনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চেয়েছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর তার স্নানের জন্য এলাহি ব্যবস্থাও করা হয়েছিল। যে সে সাবান নয়, মেডিকেটেড সাবান এবং নরম জালি দিয়ে খুব সর্তকতার সঙ্গে স্নান করানো হয়েছে তাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম