,

ট্রাম্পের উত্থানে গণমাধ্যমই দায়ী : ওবামা

obama-420160329160502আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক শক্তি হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উত্থানের জন্য গণমাধ্যমই দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনৈতিক সংবাদকর্মীদের এক আলোচনায় অংশ নিয়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, কারো হাতে মাইক্রোফোন তুলে দেওয়া ঠিক ছিল না।

রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী তালিকায় এগিয়ে থাকা মার্কিন এই ধনকুবের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

আগামী সপ্তাহে উইসকনসিনে গুরুত্বপূর্ণ প্রাইমারি সামনে রেখে মঙ্গলবার মার্কিন সংবাদসংস্থা সিএনএন একটি আলোচনার আয়োজন করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ওবামা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও ওবামার লক্ষ্য যে মার্কিন এই ধনকুবের ছিলেন তা পরিষ্কার।

ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কী ঘটছে, মানুষ সব সময় তাকে প্রশ্ন করেন; কারণ এটা এমন একটা জায়গা, যেখানে আপনি উন্মত্ত রাজনীতি করতে পারেন না।

তিনি বলেন, বিভেদ সৃষ্টিকারী এবং তিক্ত রাজনীতির জন্য রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিকরা দায়ী। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে