,

উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণের লিফলেট আক্রমণ

lifletআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি গ্রুপ প্রতিবেশী উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নিন্দা-মন্দ করে আকাশ থেকে হাজার হাজার লিফলেট ছিটিয়েছে। দুটো দেশের সীমান্ত এলাকায় বড় বড় হিলিয়াম বেলুনের করে এসব লিফলেট ছড়ানো হয়।
এই গ্রুপটির নাম ফাইটার্স ফর ফ্রি নর্থ কোরিয়া। সীমান্ত এলাকার আকাশ থেকে লিফলেট ছিটানোর এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং-উনের পক্ষ ত্যাগ করে আসা আরো কয়েকজন কর্মকর্তা।
গত তিনদিনে এরকম ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। বলা হচ্ছে, আকাশ থেকে বেলুনে করে এসব লিফলেট ছোঁড়া হয়েছে এগুলো যাতে উত্তর কোরিয়ার ভেতরে গিয়ে পড়ে সেজন্যে। আকাশ থেকে ছুঁড়ে ফেলা এরকম প্রায় এক লাখ লিফলেটে উত্তর কোরিয়ান নেতার তীব্র সমালোচনা করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, অনেক লিফলেটে লেখা হয়েছে: পরমাণু-উন্মাদ কিম জং-উনের দিকে আগুনের গোলা ছুড়ে মারা হোক, আমরা চাই কিম জং উনের মাথা ইত্যাদি।
এই একই গ্রুপ গত শনিবারও আকাশ থেকে ৫০ হাজার লিফলেট ফেলেছিলো। গ্রুপটি পরিকল্পনা করছে আগামী তিন মাসের মধ্যে এরকম এক কোটি লিফলেট ফেলতে।
গ্রুপটির ওয়েবসাইটে বলা হয়েছে, উত্তর কোরিয়া যাতে তার পরমাণু পরিকল্পনা পরিত্যাগ করে সেই উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি। এসব লিফলেট ছিটানোয় উত্তর কোরিয়া এর আগেও ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের হুমকি দিয়েছে।
পরমাণু কর্মসূচিকে ঘিরে দুটো দেশের উত্তেজনার মধ্যেই এসব লিফলেট ছিটানো হলো। এর আগে ২০১৪ সালেও উত্তর কোরিয়ার সৈন্যরা এরকম কিছু হিলিয়াম বেলুন গুলি করে মাটিতে নামানোর চেষ্টা করলে দুটো দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছিলো। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে