বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আলজেরিয়ায়  নিহত ১২

 

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের প্রদেশ আদরারের রেগ্গানি এলাকায় এমআই-১৭১ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এতে ১২ সেনা নিহত ও দুজন আহত হয়েছে।

 

Algeria1459140663

উপপ্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান আহমেদ গাইদ সালাহ বলেছেন, ‘দুর্ঘটনার কারণ তদন্তে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পূর্ব আলজেরিয়ায় ৭৭ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর