,

স্বামীকে ‘মোটা হাতি’ বলায় ডিভোর্সে হাইকোর্টের সায়

fa_107333আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকলে সেটা বিবাহবিচ্ছেদের (ডিভোর্স) জন্য একটি যৌক্তিক কারণ হতে পারে বলে রায় দিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালত।

দিল্লি হাইকোর্ট আজ সোমবার ২০১২ সালে নিম্ন আদালতের দেয়া এ রকম একটি রায় বহাল রেখেছে। খবর বিবিসির।

স্বামীকে ‘মোটা হাতি’ বলে উল্লেখ করাকে ‘মানসিক বর্বরতার’ সঙ্গে তুলনা করেছিল নিম্ন আদালত। এই মামলা যিনি করেছিলেন, ৩৫ বছর বয়সী ওই স্বামীর ওজন ছিল ১০০ কেজি।

আদালতে তিনি বলেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে তার স্ত্রী তাকে প্রায়ই ‘মোটকা হাতি’ বলে ডেকে তাকে খোঁটা দিতেন; কারণ তিনি তার যৌন চাহিদা পূরণ করে তাকে সুখী করতে পারতেন না।

বিচারককে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকায় বলা হয়েছে, “হাতি বা মোটকা হাতি বলে ডাকা, যদিও তিনি মোটা হয়ে থাকেন, এটা আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাত হানারই সমান।”

“অবশ্যই এসব ডাকের ব্যাপারে বাদী স্বামী খুব স্পর্শকাতর ছিলেন। এবং বিবাদী স্ত্রী কৌতুক করে তার স্বামীকে এভাবে ডাকেননি। ডাকেননি ভালোবাসা কিংবা কোনো ধরনের আদরের বহিঃপ্রকাশ হিসেবেও।

আর স্ত্রীর বক্তব্য ছিল স্বামীর এসব অভিযোগ ভ্রান্ত এবং সুনির্দিষ্ট নয়। তবে আদালত তার যুক্তি নাকচ করে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে