,

লাহোরের পার্কে বোমা হামলার দায় স্বীকার তালেবানের

photo-1459141419আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি পার্কে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৭০ জন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে তালেবানের একাংশ। আত্মঘাতী হামলাকারীর মাধ্যমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

গুলশান-ই-ইকবাল পার্কে ইস্টার সানডে উদযাপনরত খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে জামায়াত-উল-আহরার নামে একটি সংগঠন।

জামায়াত-উল-আহরার সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া একটি গ্রুপ। গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা। সব হামলারই লক্ষ্যবস্তু ছিলেন সাধারণ মানুষ।

সংগঠনটির মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একটি বার্তা পৌঁছে দিতেই এ হামলা চালানো হয়েছে। আর সেই বার্তাটি হলো, ‘আমরা লাহোরে পৌঁছে গেছি।’

লাহোর পাকিস্তানের অন্যতম উদারমনা ও ধনী শহর। দেশটির রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রকও শহরটি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।

গতকাল রোববার সন্ধ্যায় চালানো এ হামলায় অন্তত ৩০০ জন আহত হয়েছেন। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে