৩০ সেকেন্ডের সাজায় গিলানি মন্ত্রিত্ব হারিয়েছিলেন

Prime-Minister-Gilaniআদালত অবমাননায় ৩০ সেকেন্ডের জন্য দন্ডিত হয়ে মন্ত্রী ও সংসদ সদস্য পদ হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের পাকিস্তানের সুপ্রিমকোর্টের ফুলবেঞ্চ গিলানির বিরুদ্ধে এ রায় দিয়েছিল। ২০১২ সালে গিলানি আদালতকে বিচারিক একনায়ক বলেন। যার প্রেক্ষিতে আদালত তাকে ৩০ সেকেন্ডের কারাবাস দেয়। পরে বিচারের দিন গিলানির বিচারালয়ে উপস্থিতিই তার কারাবাস সম্পন্ন হয়েছে বলে আদালত জানায়।
প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী তার রায়ে বলেন, গিলানি সাজাপ্রাপ্তির পর সাংবিধানিক পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এমনকি তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে আদেশ দেন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য।
প্রসঙ্গত, একটি সুইস কোম্পানিকে পাকিস্তানে কাজ পেতে সহায়তা করার অভিযোগে ১৯৯০ সালে আসিফ আলি জারদারির বিরুদ্ধে পাকিস্তানে মামলা হয়। একই সময় সুইজারল্যান্ডের কোর্টেও মামলা হয়। জারদারি ঘটনাটির জন্য সুইজারল্যান্ডে সাজাপ্রাপ্ত হন। পাকিস্তানে মামলাটি বাতিল করা হয়েছিল। সুইজারল্যান্ডে মামলার সাজার পর পাকিস্তানের উচ্চ আদালত গিলানিকে নির্দেশ দেয় মামলাটি পুনরায় চালু করার। কিন্তু গিলানি মামলাটি পুনরায় চালু না করে আদালতে বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টকে মামলা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম