,

‘ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া তুলে দেওয়া হোক’

 

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত পাড়ের মানুষের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার কথা বললেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। শনিবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের মহান জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তথাগত রায় প্রশ্ন তোলেন ‘ভারত-বাংলাদেশের মধ্যে এই ভিসা প্রক্রিয়া কেন চালু থাকবে? এই ভিসা প্রক্রিয়া শিগগির তুলে দেওয়া দরকার। এই ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রালয়ের কাছে আর্জি জানাবো’।

 

201505122138341787_Tathagata-roy-appointed-tripura-guv_SECVPF

বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য বলেন, ‘দুই দেশের মানুষ যেন সহজেই সীমান্ত পেরিয়ে একদেশ থেকে অপরদেশে যাতায়াত করতে পারেন সেলক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একত্রে বসে এই প্রক্রিয়া তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একজায়গায় অবস্থান করছে যেখানে এই ভিসা অপ্রয়োজন হয়ে পড়েছে।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম না করে ত্রিপুরার রাজ্যপাল বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন সমস্যা মিটিয়ে ফেলতে ভারতের প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলেও কয়েকটি নির্দিষ্ট কারণে তা সেই সমস্যার সমাধান হয়নি। এটা সত্যিই চরম পরিতাপের বিষয়’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে