,

বাংলাদেশিদের সোনার প্লেট এগিয়ে দিয়েছে কংগ্রেস সরকার : মোদি

n-modiআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে নতুন করে অভিবাসী আসা বন্ধ করতে যেমন তার সরকার ব্যবস্থা নিচ্ছে তেমনি আসামে থাকা অভিবাসীদের নিজের দেশে ফেরত পাঠানোর জন্যও ব্যবস্থা নেয়া হচ্ছে। মোদি অভিযোগ করেছেন, আসামের কংগ্রেস সরকার সব সময়ই বাংলাদেশিদের চেয়েছে। তারা বাংলাদেশিদের জন্য সোনার প্লেট এগিয়ে দিয়েছেন অথচ আদিবাসী মানুষদের যেটুকু ছিল সেটিও কেড়ে নিয়েছেন।
শনিবার আসামের লখিমপুর জেলার নারায়ণপুরে এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, বাংলাদেশি অভিবাসীদের প্রতি কংগ্রেসের অফুরান ভালোবাসা রয়েছে। এদিন মোদি আসামের আরও দুই জায়গায় ভাষণ দেন। আসামের সব জায়গায় সমান উন্নতি না হওয়ার জন্য তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, কংগ্রেস সরকার এক জায়গার উন্নতি করলেও অন্য জায়গাকে অবহেলা করেছে।
আসামের আগামী ভোটে বিজেপির জয় নিশ্চিত জানিয়ে তিনি বলেছেন, আসামের মানুষ ইতিমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। মোদি আরও বলেন, সারা দেশে সমস্ত অসুখের জন্য দায়ী কংগ্রেস। তাই একে হারাতেই হবে। এদিকে আসামের উন্নয়নের কথা ভেবেই শুধু নয়, আসামকে বাঁচানোর স্বার্থে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
তবে নির্বাচনী প্রচারে জেটলির মুখে শোনা গেছে মোদির ঠিক উল্টো কথা। জেটলি আশ্বাস দিয়েছেন, বিজেপি-অগপ জোট ক্ষমতায় এলেও বাঙালিদের ভয় নেই। তাদের নিরাপত্তার ভার নেবে বিজেপি। বিজেপি-অগপ জোট হওয়ায় বাংলাভাষিদের ঘর হারানোর আশঙ্কা দেখা দেবে কি না সেই প্রশ্নে জেটলি বলেন, এমন আশঙ্কাঅমূলক। আমরা বাংলাভাষিদের পূর্ণ সুরক্ষা দেব।
আদতে কংগ্রেসের ভ্রান্ত ও স্বার্থসিদ্ধির নীতির কারণেই রাজ্যের জনবিন্যাসে বদল এসেছে। আসামকে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের তালিকা থেকে বাদ দেয়া ও কেন্দ্রীয় সাহায্য কমানোর অভিযোগে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আক্রমণের জবাবে জেটলি বলেছেন, কোন রাজ্য কোন খাতে কত টাকা পাবে তা কেন্দ্র বা দল নয় পরিকল্পনা কমিশন ঠিক করে দেয়।
তিনি জানান, ত্রয়োদশ কমিশনের আমলে রাজ্য পাঁচ বছরে মোট ৫৭ হাজার ৮৫৪ কোটি রুপি পেয়েছিল, সেখানে চতুর্দশ পরিকল্পনা কমিশনের আমলে তা ১৪৮ শতাংশ বেড়ে ১ লাখ ৪৩ হাজার ২৩৯ কোটি রুপি হবে। জেটলি জানান, বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যগুলো বিভিন্ন প্রকল্পে ৯০ ও ১০ অনুপাতে কেন্দ্রীয় সাহায্য পায়। নীতি আয়োগের সিদ্ধান্ত অনুযায়ী আসাম ও উত্তর-পূর্বের রাজ্যগুলো সিংহভাগ প্রকল্পে ওই হারেই কেন্দ্রীয় সাহায্য পেতে থাকবে। মানুষকে ভুল বোঝাচ্ছেন গগৈ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে