বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো রুশ সেনা নেই ইউক্রেনে : ক্রেমলিন

 

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাঞ্চলীয় ইউক্রেনের ডোনবাস অঞ্চলে কোনো রুশ সেনা নেই এবং আগেও কখনো ছিল না। ওই অঞ্চলটিতে কেবল রাশিয়ার নাগরিকরাই রয়েছেন যারা সেখানকার স্থানীয় বাসিন্দা। শনিবার ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা রিয়া।

2016_03_27_10_37_49_ZUXHiw38gDmk5Z7tjkevxPETiBmGyT_original

কিয়েভের অভিযোগের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থাটি।ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভ সরকার অব্যাহতভাবে মস্কোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ওই অঞ্চলটিতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের যে সংঘাত চলছে তাতে প্রত্যক্ষভাবে সামরিক মদদ দিচ্ছে পশ্চিমা শক্তি।