,

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার জেল ঘুষ নেওয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ হিসেবে বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা এবং পতিতাদের সঙ্গ পাওয়ার সুবিধা নেওয়ার দায়ে মার্কিন নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তার চার বছর জেল হয়েছে।মালয়েশিয়ার এক প্রতিরক্ষা কন্ট্রাক্টরের কাছ থেকে এসব সুবিধা নেন মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যানিয়েল ডুসেক। তাকে ৭০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সুনাম ক্ষুণ্ন হওয়ায় ৩০ হাজার ডলার নৌবাহিনীর তহবিলে দিতে বলেছেন আদালত।

Us1458993386

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কোনো সদস্য হিসেবে ড্যানিয়েল ডুসেকই প্রথম ব্যক্তি, যিনি ঘুষ কেলেঙ্কারীর জন্য সাজা পেলেন।ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি আদালত শুক্রবার ড্যানিয়েল ডুসেকের রায় ঘোষণা করেন। বিচারক তার উদ্দেশে বলেন, ‘আপনার মতো উচ্চপর্যায়ের নৌবাহিনীর কর্মকর্তা হোটেল রুম, বিনোদন ও পতিতার বিনিময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, যা অকল্পনীয়।’ এ জন্য আদালত তাকে ভর্ৎসনা করেন।

 

শুক্রবার ডুসেককে ৪৬ মাসের কারাদ- দেন আদালত। ৪৬ বছর বয়সি ডুসেক গত বছর আদালতে তার দোষ স্বীকার করেন। তিনি আদালতকে বলেন, নিজের কাজকর্মের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে