ইয়েমেনে আত্মঘাতী হামলা, নিহত ২৬

1458970401আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আদেন শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আইএস এ হামলার হামলার দায় স্বীকার করেছে। খবর আলজাজিরার।

শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে বলে শনিবার স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

তিন হামলার একটি আদেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরাইকা এলাকায় একটি মিলিটারি চেকপয়েন্টে পরিচালিত হয়। এখানে বিস্ফোরকপূর্ণ একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হামলা পরিচালিত হয়। এ হামলায় সেনা সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। আর আদেনে সৌদি নেতৃত্বে যৌথবাহিনীর ঘাঁটির নিয়ন্ত্রণাধীন একটি চেকপয়েন্টে বাকি দুই হামলার ঘটনা ঘটে। এখানে ১২ জনের মৃত্যু হয়। তবে যৌথবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম