শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে হামলা চালাবে উত্তর!

 

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী একটি মহড়া সম্পন্ন করেছে বলে উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বাসভবনে হামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজে মহড়াটি পরিদর্শন করেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারকে ‘নির্মমভাবে’ শেষ করে দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

2016_03_25_16_35_26_1ZfniEyzPUHmYung96Fg1FsVSAAAj8_original

 

সম্প্রতি উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনায় পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এটা সর্বশেষ ক্ষুব্ধ বার্তা। এদিকে সেনাবাহিনীকে সতর্ক থাকার জন্য বলেছেন পার্ক গিউন-হাই। বৃহস্পতিবার তিনি বলেন, বেপরোয়া উস্কানি শুধু উত্তর কোরিয়ার ধ্বংসই ডেকে আনবে।

 

 

উল্লেখ্য, অবিভক্ত কোরিয়া মূলত জাপানের অধীনে ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। এর ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তর কোরিয়া ১৯৫০ সালে সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদি মতাদর্শে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেয়।