,

আইএস সেকেন্ড ইন কমান্ড নিহত: দাবি যুক্তরাষ্ট্রের

ispic_121486সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড হাজী ইমাম মারা গেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, চলতি মাসেই সিরিয়ায় পরিচালিত মার্কিন বিমান হামলায় হাজি ইমামের মৃত্যু হয়েছে। প্রকৃত নাম আব্দুল রহমান মোস্তফা আল-কাদুলি হলেও হাজি ইমাম হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

ইরাকি তুর্কমেন বংশোদ্ভূত আইএস’র শীর্ষ এই নেতাকে স্বঘোষিত খলিফা ওমর আল বাগদাদীর পরবর্তী উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছিল।

পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা অ্যাশ কার্টার ও চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ (মেরিন) জেনারেল জোসেফ ডোনাল্ড হাজি ইমামের মৃত্যুর বিষয়টি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। এর আগে কাদুলির মাথার ওপর ৭০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

২০১৪ সালে বিমান হামলায় আইএস-এর নেতা আবু বকর আল বাগদাদি আহত হওয়ার পর সাময়িকভাবে আইএস প্রধানের দায়িত্ব পালন করেন হাজি ইমাম।

তার মৃত্যু আইএসের জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কয়েকদিন আগে আইএস এর সামরিক শাখার প্রধান আবু ওমর আল চেচেনের মৃত্যুর খবর নিশ্চিত করে সংগঠনটি।

এছাড়া সম্প্রতি সিরিয়ার সামরিক বাহিনী ঐতিহাসিক প্রাচীন নগরী পালমিরা থেকে আইএসকে হটিয়ে দেয়। গত বছর পালমিরা দখল করে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো আইএস। প্রাচীন বহুমূল্য পুরাকীর্তি ধ্বংস ও লুটপাট করা ছাড়াও তারা হত্যা করে প্রাচীন নগরীটির প্রধান প্রতœতত্ত্ববিদকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে