বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যা ও যুদ্ধাপরাধ: কারাদচিজের ৪০ বছর কারাদণ্ড

5a2ba004f204c55e3c022c370faada93-134707আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যা ও যুদ্ধাপরাধের সাবেক সার্বীয় নেতা রাদোভান কারাদচিজকে ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯৫ সালে সংঘটিত সেব্রেনিৎ​সা গণহত্যাসহ বিভিন্ন অপরাধের দায়ে তাঁকে এই দণ্ডাদেশ দেন জাতিসংঘের একটি আদালত। আজ দ্য হেগে এই রায় ঘোষণা করা হয়। খবর বিবিসির।

সেব্রেনিৎ​সা গণহত্যাসহ ​কয়েকটি অপরাধে জড়িত থাকায় কারাদচিজের বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১০টিই দোষী সাব্যস্ত হন সাবেক সার্বীয় এই নেতা। যদিও বর্তমানে ৭০ বছর বয়সী কারাদচিজ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, ব্যক্তিগতভাবে এই অপরাধ করা হয়েছিল, তাঁর অধীনে থাকা সেনারা এতে জড়িত নয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারাদচিজের এই মামলাটিকে যুদ্ধাপরাধের মামলাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। কারাদচিজের আইনজীবীরা জানিয়েছেন, এই মামলার বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।