,

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১৯

china-grafaiteআন্তর্জাতিক ডেস্ক : চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই কথা।

বুধবার শাংঝি প্রদেশের শাংঝি দাতোং কয়লা খনি গ্রুপের মালিকানাধীন একটি খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। এছাড়া আর কোনো বিস্তারিত খবর প্রকাশ করা হয়নি।

প্রদেশের কমিউনিস্ট ইয়ুথ লিগ সামাজিক গণমাধ্যমে দেয়া এক পোস্টে বলে, দুর্ঘটনার সময়ে ১২৯ জন খনি শ্রমিক আটকা পড়ে। ১১০ জন নিরাপদে বের হতে সক্ষম হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

চীন বিশ্বের সর্ববৃহৎ কয়লা উৎপাদনকারী দেশ এবং এখানে কয়লা দুর্ঘটনা নৈমিত্তিক ব্যাপার। প্রতি বছর সেখানে গড়ে ১০০০ শ্রমিক এই দুর্ঘটনায় মারা যায়। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে