,

পাকিস্তানে মদ খেয়ে ২৪ জনের মৃত্যু

pakআন্তর্জাতিক ডেস্ক : হোলির উৎসবে লাগল বিষণ্ণতার রং! পাকিস্তানের সিন্ধপ্রদেশে হোলি উদযাপনের সময় ভেজাল মদ খেয়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নারীও রয়েছেন। দু-বছর আগেও পাকিস্তানে একই রকম দুর্ঘটনা ঘটেছিল।

পুলিশ জানায়, সিন্ধ প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ৩৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ৬ জন নারীসহ ২৪ জনের মৃত্যু হয়।

হায়দরাবাদের পুলিশ কর্মকর্তা হক নওয়াজ জানান, হোলি উপলক্ষে ক’দিন ধরেই হিন্দুদের উৎসব চলছিল। সস্তার মদ পান করার কারণেই বিষক্রিয়ায় একসঙ্গে এতজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে ২০১৪ সালের ঈদ-উল-আজহার সময় পাকিস্তানের হায়দরাবাদ ও করাচিতে মদ খেয়ে ২৯জন মারা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে