বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে হামলা চালাতে ৪০০ জনকে আইএসের প্রশিক্ষণ

photo-1458790608আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে বড় ধরনের হামলা চালাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অন্তত ৪০০ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। এরই অংশ হিসেবে প্যারিস ও ব্রাসেলসে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যাসোসিয়েট প্রেসের (এপি) এক খবরে বলা হয়, সিরিয়া ও ইরাকের দখল হারানোর পর আইএসের প্রশিক্ষিত সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ইউরোপ ও ইরাকের গোয়েন্দা সংস্থা এবং জঙ্গি তৎপরতার বিষয় অনুসরণ করা ফ্রান্সের আইনপ্রণেতার বরাত দিয়ে এপি জানায়, পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে সিরিয়া, ইরাক ও সাবেক সোভিয়েত অঞ্চলের কয়েকটি জায়গায় আইএসের আস্তানা গড়ে তোলা হয়েছে। গত ১৩ নভেম্বর প্যারিস হামলার দিন পুলিশের অভিযানে নিহত হওয়ার আগে জঙ্গি দলের এক সদস্য দাবি করে, তারা একসঙ্গে ৯০ জঙ্গি ইউরোপে প্রবেশ করেছে।

প্যারিস হামলার ঘটনায় সন্দেহভাজন সালাহ আবদেসসালামকে গ্রেপ্তারের চার দিনের মাথায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে ও একটি মেট্রো স্টেশনে বোমা হামলা চালিয়েছে আইএস।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন বিভাগে দুটি বিস্ফোরণ ঘটে। ঘণ্টাখানেক পরই ব্রাসেলসের মায়লবেক মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। তিনটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ২৭০ জন আহত হয়েছেন।

তিন ব্যক্তিকে জাভেনতেম বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহ করছে বেলজিয়ান পুলিশ। বোমা বিস্ফোরণের অল্প সময় আগে ওই তিন ব্যক্তিকে বিমানবন্দর দিয়ে হাঁটতে দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় টুপি ছিল। তাকে খুঁজছে পুলিশ। বাকি দুজন আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে