,

যে চিড়িয়াখানায় না খেয়ে মরা পশুরা মমি হয়ে প্রশ্ন করছে মানুষকে

 

আন্তর্জাতিক ডেস্ক : মানুষে মানুষে যুদ্ধের বলি তো শুধু মানুষই হয় না! অবলা প্রাণীদেরও বেঘোরে মরতে হয়।
তারই এক করুণ ছবি সশরীরে ধরে রাখা আছে গাজার চিড়িয়াখানায়। এটি এমন এক চিড়িয়াখানা, যেখানে দিনের পর দিন খেতে না পেয়ে অনাহারে মরে কাঠ হয়ে গিয়েছিল পশু-পাখিরা। নেপথ্যে ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব। সেই ভয়ঙ্কর ঘটনাকে মুছে ফেলতে চাননি কর্তৃপক্ষ। মমি করে ওই চিড়িয়াখানাতেই রেখে দেওয়া হয়েছে যুদ্ধের বলি ওই প্রাণীদের।

image
২০০৭ সালে বিপুল অর্থ খরচ করে গাজায় এই চিড়িয়াখানাটি খোলা হয়। তার কিছু দিন পরেই ইজরায়েলের রকেট হানায় বিপর্যস্ত হয়ে যায় সেখানকার জনজীবন। মানুষ যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখন কে আর খেয়াল রাখে চিড়িয়াখানার পশুদের কথা! খাবার নেই। জল নেই। তিলে তিলে মরতে শুরু করে সেই সব বন্দি প্রাণীরা।
ম়ৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি যাদের, তাদের কিন্তু অন্য ভাবে বাঁচিয়ে রাখা হল এখানে। মমি করে রেখে দেওয়া হয়েছে খাঁচায় খাঁচায়। প্রত্যেকটি মমি যেন মানুষের সভ্যতার কাছে এক একটি অস্বস্তিকর প্রশ্ন। একেই কি সভ্যতা বলে? এই কি মনুষ্যত্ব?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে