,

ব্রাসেলস হামলার দায়ভার স্বীকার করলো আইএস

Brasels-hamlaঅান্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোস্টেশনে জোড়া আত্মঘাতী হামলার দ্বায়ভার স্বীকার করল জঙ্গি সংগঠন আইএস। বার্তা সংস্থা আমাক এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, হামলাকারীরা বিমানবন্দরে বিস্ফোরণের আগে ফাকা গুলি ছোড়ে। তাদের পরনে ছিল সুইসাইড বেল্ট।
জাভেন্টেম বিমানবন্দর ও মেট্রোস্টেশনে দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বিমানবন্দরে নিহত হয়েছে ১৪ জন আর স্টেশনে নিহত হয়েছেন ২০ জন।
অন্যদিকে ব্রিটিশ সংবাদ বিবিসি জানায় নিহতের সংখ্যা অন্তত ৩১। প্যারিস হামলার সন্দেহভাজন আইএস সদস্য সালাহ আবদেসলাম ব্রাসেলস থেকে আটক হওয়ার চারদিনের মধ্যে এই ঘটনা ঘটলো।

কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে