,

‘ক্ষমতায় গেলে প্রথমেই ইরান চুক্তি বাদ’

tramp1458622568আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে প্রথমেই ইরানের ওপর অবরোধ সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন চুক্তি বাতিল করবেন।

সোমবার ওয়াশিংটনে ইসরায়েল সমর্থক লবি এইপ্যাকের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্রবিষয়ক নীতিতে আমার এক নম্বর গুরুত্ব হচ্ছে ইরানের সঙ্গে ভয়ংকর ওই চুক্তিটি বাতিল করা।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। কীভাবে চুক্তি করতে হয় আমি জানি। আপনাদের বলতে চাই, এই চুক্তিটি বিপর্যয়কর- আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য।’

প্রায় চার দশকেরও বেশি সময় পরে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ সরিয়ে নিতে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যরাষ্ট্র। রিপাবলিকান দল ও ইসরায়েল বরাবর এই চুক্তির বিরোধিতা করে আসছে।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সন্ত্রাসবাদী পুরো নেটওয়ার্ক ধ্বংস করব, যেটি অনেক শক্তিশালী। তবে এটি আমাদের নেটওয়ার্কের তুলনায় শক্তিশালী নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে