কিউবায় পরিবর্তন হবে : ওবামা

obama-raul-castro20160321153037আন্তর্জাতিক ডেস্ক : তিনদিনের ঐতিহাসিক সফরে কিউবার কমুউনিস্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার তিনি বলেন, কিউবায় পরিবর্তন হবে এবং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সেটি বুঝতে পারছেন। খবর বিবিসির।

১৯৫৯ সালের বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফর করছেন। যা কয়েক দশক ধরে দুই দেশের শত্রুতার অবসানে যুগান্তকরী।

সোমবার আরো পরের দিকে দুই দেশের বাণিজ্য বিষয়ে এ দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। এর আগে রোববার রাজধানী হাভানার জোস মার্টি বিমানবন্দরে ওবামাকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল।

কয়েক দশক ধরে এ দুটি দেশের মাঝে অত্যন্ত তিক্ত সম্পর্ক চলে আসছে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার স্বৈরশাসক ফুলজেন্সিও বাতিস্তাকে উৎখাত করে কমুনিস্ট নেতা ফিদেল কাস্ত্রো ক্ষমতায় এলে দেশ দুটির সম্পর্কে ব্যাপক ফাটল ধরে। এর জেরে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

তবে ওবামা ক্ষমতায় আসার পর কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। দুই বছরের গোপন আলোচনার পর ২০১৪ সালে দুই দেশের মাঝে পুনরায় সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম