উত্তেজনা চরমে, উ. কোরিয়ার আরও ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া নতুন করে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র সাদৃশ বস্তু নিক্ষেপ করেছে সাগরে। সাম্প্রতিক দিনগুলোতে তাদের সামরিক কার্যক্রম যে আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে, এবারের কর্মকাণ্ডে সেটা আরও বেড়ে গেলো।দক্ষিণ কোরিয়া সোমবার উ কোরিয়ার উৎক্ষেপিত বস্তুগুলো ‘মিসাইল’ ছিল কিনা সেটা নিয়ে উত্তর কোরিয়ার সাথে যথারীতি বিবাদ করেছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এগুলো ছিল স্বল্প পাল্লার প্রোজেক্টাইল।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ৫টি প্রোজেক্টাইল উ. কোরিয়ার হ্যামহাঙয়ের ২০ কিমি দক্ষিণের একটি অঞ্চল থেকে নিক্ষেপ করার পর ২০০ কিমি উড়ে সাগরে পতিত হয়।গত জানুয়ারি মাসের ৬ তারিখে পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দেয়ার পর থেকে উত্তর কোরিয়া একের পর এক মিসাইল নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়াতে এবং আন্তর্জাতিক মহলে এক রকম ত্রাসের সৃষ্টি করেছে।
জাতিসংঘ, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একের পর এক নতুন নিষেধাজ্ঞা দিয়েও নিয়ন্ত্রণ করতে পারছে না উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড। সুপ্রিম লিডার কিম জন-উংয়ের অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে বারবার শঙ্কিত হয়ে পড়ছে পশ্চিমা পরাশক্তিগুলো।











