সোমালিয়ায় ৩৪ জঙ্গিকে হত্যা করেছে কেনিয়ার সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ায় শনিবার ও রবিবার দুটি পৃথক অভিযানে সোমালিয়ায় ৩৪ জন আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে। এই ঘটনায় তাদের দুই সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র।
শনিবার কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ার সীমান্তবর্তী আফমাদোও শহরে ২১ জন আল শাবাব জঙ্গিকে হত্যা করে। এখানেই দুই সেনাসদস্য নিহত হয়। রবিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলের রাস কামবোনি শহরে আরো ১৩ জঙ্গিকে হত্যা করা হয়। এই অভিযানে আরো ৫ সেনা সদস্য আহত হয় এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় ২৭ টি একে ৪৭, পাঁচটি রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড, পিস্তল ও অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়। ২০১১ সাল পর্যন্ত সোমালিয়ার একটা বড় অংশ আল শাবাব জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণ করতো কিন্তু আফ্রিকান ইউনিয়ন ও সোমালিয়া সেনাবাহিনী তাদের বিতাড়িত করে। রয়টার্স।











