বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে ঝুঁকি বাড়ছে পরমাণু যুদ্ধের 

 
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পূর্ব এবং পশ্চিম ইউরোপ। এ শঙ্কার কথা জানিয়েছেন রাশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইগর ইভানভ। আশির দশকের পরের যেকোনো সময়ের চেয়ে ইউরোপে বর্তমানে পরমাণু যুদ্ধের ঝুঁকি বেশি বলেও মন্তব্য করেন তিনি।

2016_03_19_18_56_34_gjAzBCRIXYSBM4Z8KVXN9zcyVqSw7Q_original

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে রাশিয়া সরকারের মস্কোভিত্তিক একটি থিংক ট্যাংক গ্রুপের প্রধান ইভানভ বলেন, ‘ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহার করে সংঘাতের ঝুঁকি আশির দশকের চেয়ে বেশি।’

 

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিজেদের পরমাণবিক অস্ত্রাগার বাড়ানোর ফলে শান্তির সম্ভাবনা কমে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত এই দুই দেশের পরমাণবিক বোমার সংখ্যা ছিল সাত হাজারের বেশি, যা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ।
ইগর ইভানভ
ইউক্রেন, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের একজন সংসদ সদস্যকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত একটি অনুষ্ঠানে ইভানভ আরো বলেন, ‘আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে তা ব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়ছে।’

অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্রের কথা বলে তার প্রতিবেশিদের ভীতি প্রদর্শন করছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান