বাবা ধর্ষণ করল মেয়েকে ৪ বছর ধরে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের অরাই জেলায় নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। নির্যাতিত মেয়ে, বন্ধুর সাহায্যে ভিডিও ফুটেজ দেখিয়ে ওই পাষ- বাবাকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, এর আগেও বহুবার এই ঘটনার কথা ওই মেয়ে তার মা এবং বোনকে বলেছে। তবে প্রমাণের অভাবে কেউই তার কথা গুরুত্ব দেয়নি। এরপর প্রতিবেশী এক বন্ধুকে এই ঘটনার কথা জানায় নির্যাতিতা।

গত বুধবার ফের ওই ব্যক্তি ধর্ষণ করতে গেলে, মেয়েটি কৌশলে তাঁর সেই বন্ধুকে খবর দেয়। সেই সঙ্গে কক্ষের একটি জানালা খুলে রাখে। বন্ধুটি পুরো ঘটনা মোবাইলে ধারণ করে। এরপর সেই ভিডিও ফুটেজ নির্যাতিতার মাকে দেখালে তিনি নিজেই থানায় গিয়ে অভিযোগ করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে মহেন্দ্র সিং জাদুরনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারও করা হয়। তবে নির্যাতিতার মেডিকেল রির্পোট এখনও হাতে আসেনি।











