ব্রাজিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ

 
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে। দেশটিতে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দিলমা রুসেফকে পদত্যাগের আহবান জানাচ্ছে বিক্ষোভকারীরা।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রুসেফ ও তার দল ওয়ার্কার্স পার্টির (পিটি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনে বৃহস্পতিবার রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ও প্রেসিডেন্টের সদরদপ্তরের সামনে হাজার হাজার লোক বিক্ষোভ করছিল। বিক্ষোভকারীরা সরকারি কার্যালয়ের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদেরকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

p03n4h3b
এদিকে বিরোধীদের শক্ত ঘাঁটি দেশের বাণিজ্যিক রাজধানী সাও পাওলোর পাওলিসতা অ্যাভিনিউতেও হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।জনৈক বিক্ষোভকারী ক্রিস্টিনা গালভাও (৪৪) বলেন, ‘ইউক্রেনে যে ধরণের আন্দোলন হয়েছে ঠিক একই ধরণের বিক্ষোভ আমরা করতে যাচ্ছি।’তিনি বলেন, ‘দিলমা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা যাচ্ছি না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম