বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ পাকিস্তান ছেড়েছেন

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দেশ ছেড়েছেন। চিকিৎসা নিতে দুবাই গেছেন তিনি।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের সর্বোচ্চ আদালত মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দেশ ছাড়লেন তিনি।
গত বুধবার মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে দেশের বাইরে যাওয়ার সুযোগ পান তিনি।

Pervez Musharraf 1
মোশাররফের আইনজীবীরা বলেন, তাঁদের মক্কেলের মেরুদণ্ডের অসুখের জরুরি চিকিৎসা দরকার। ওই চিকিৎসা-সুবিধা পাকিস্তানে নেই।দেশ ছাড়ার আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলা লড়তে দেশে ফিরবেন তিনি।মোশাররফ বলেন, ‘আমি একজন কমান্ডো। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আমি দেশে ফিরব।’
নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা-নির্বাসন থেকে ২০১৩ সালে পাকিস্তানে ফেরেন মোশাররফ। এরপর তিনি দেশত্যাগের নিষেধাজ্ঞার আওতাভুক্ত হন। শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। উল্টো বেশ কিছু মামলায় বিচারের মুখোমুখি হন। মোশাররফ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর